করোনায় সিএমপির উপপুলিশ কমিশনার মিজানুর রহমানের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (উত্তর) উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১৩ জুলাই) ভোররাতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা মির্জা সায়েমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ২৮ জুন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পঠিয়ে দেয়া হয় মিজানুর রহমানকে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত ৩টা ৪১ মিনিটে তিনি মারা যান। তার স্ত্রী ও সন্তানও এই ভাইরাসে আক্রান্ত।
এদিকে, মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান।
২২তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেয়া মিজানুর রহমানই প্রথম এসপি পদমর্যাদার কর্মকর্তা, যিনি করোনাভাইরাসে মারা গেলেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সিএমপির পাঁচ পুলিশ সদস্য মারা গেছেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪